Skip to main content

জন্মদিন উপলক্ষে কিছু কথা


©Md. Ashik Mahmud' Birth Day  _6th Sep 2k21🌺






 এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। আমি নিজেও এ বিষয়ে অবহিত যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না! 

তবু জানতে ইচ্ছে করে... সত্যি, আমাকে দিয়ে কোন কাজ হয়েছে কারো? আকাশে, বাতাসে, মেঘলা দুপুরে হঠাত বৃষ্টি আমার বাঁশীতে জেগেছে কি সুর, নতুন সৃষ্টি? জীবন হে তুমি, আর কত খেলা খেলতে পারো? জীবন তুমি কি সবুজাভ বনে, পাথুরে পাহাড়?নক্ষত্রের ছায়াপথে তুমি ধোঁয়াসা ঝালর?

যাক এসব কথা...!

 আমার মতো একজন অতি ক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি! আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে। আমার প্রজন্মের জন্য যেন রেখে যেতে পারি অনুকরণীয় এমন কিছু যার মাধ্যমে মানবতা সামান্যতম হলেও উপকৃত হয়।

আমি যখন আমার পেছনে তাকাই, তখন দিন, মাস, বছর পেরিয়ে চলে যাই সেই অতীতে যেখানে আমার শুরু। আমার মুখের ভাঙ্গা, ভাঙ্গা কথা আর একটু হাসিতে তৃপ্ত হত সবাই। আমাকে নিয়ে কতই না স্বপ্নের জন্ম হয়েছিল তখন!

আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবন চলার বাঁকে জন্মদিয়েছি কত রূপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি।! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল আমিনের কাছে দায়বদ্ধ। তিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার রব।

প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার কাছেও তাই তেমনই। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতায় মানুষ আজ হতাশাগ্রস্থ। মানুষের মাঝে আজ আন্তরিকতা, ভালবাসার বড়ই অভাব। কেউ কাউকে যেন বিশ্বাসই করতে চায় না। এটা আমাদের জন্য দূভাগ্যের। যখন আপন মানুষগুলোও ভুল বোঝে তখন তা আরও কষ্টের।

যাই হোক,









জন্মদিনে কোন গিফট পাই না , তোড়া তোড়া ফুলের শুভেচ্ছাও পাই না!তারপরেও একাকী খুশিই থাকি সারাদিন। জন্মানোর তারিখ টা মনে হয় সবার কাছেই অনেক প্রিয় হয় এবং দিনটাকে একান্তই নিজের মনে হয় !

আসলে ডাইরির পাতা শেষ তো !

আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম! জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক বিচিত্র এই জীবনে বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে। আমার কথা তো কাল সকলেই ভুলে যাবে! তাতে আমার কোন আফসোস নেই, নেই কোন অভিযোগ। আমি শুধু ক্ষমাপ্রার্থী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।

Comments

Popular posts from this blog

ঢাকা ছাড়ছে মানুষ

  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত দীর্ঘ যানজট।  ছবি: আশিক মাহমুদ। কেউ হেঁটে, কেউবা রিকশায় পার হচ্ছেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়। মোড় পার হয়েই আবার তারা চড়ছেন ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন ছোট যানবাহনে। অনেকে উঠে পড়ছেন ট্রাক ও পিকআপের পেছনে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আজ রোববার দুপুরের দৃশ্য এটি। এই মোড়ের দুই পাশেই যানবাহনের দীর্ঘ সারি। নারায়ণগঞ্জ লিংক রোড সড়কেও একই পরিস্থিতি। যানজটের কারণে প্রচুর মানুষ যানবাহন থেকে নেমে হেঁটেই মোড় পার হচ্ছেন। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল থেকেই সাইনবোর্ড এলাকায় মানুষ ও যানবাহনের এমন চাপ চলছে।

অবৈধ মোবাইল শনাক্ত শুরু, নিষ্ক্রিয় করা যাবে হারানো ফোন

  দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্তের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উপায়ে দেশের বাজারে অবৈধভাবে আসা মোবাইল ফোন শনাক্ত করার পর সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এজন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করছে বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রযুক্তি ব্যবহার করবে বিটিআরসি। এতে মোবাইল গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার জন্য বলেছে প্রতিষ্ঠানটি। বিটিআরসি জানিয়েছে, অবৈধ মোবাইল সেট বৈধ করার সময় পাবেন সবাই। এখনই কারও মোবাইল সেট নিষ্ক্রিয় বা বন্ধ করা হবে না। নিবন্ধিত বৈধ মোবাইল সেট হারিয়ে গেলে তা নিষ্ক্রিয় করা যাবে। এ প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যাবে আরও অনেক সুবিধা। এ বিষয়ে বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান জাগো নিউজকে বলেন, 'দেশজুড়ে বর্তমানে প্রায় ১৫ কোটি হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। যার ৪০ শতাংশই অবৈধভাবে বাজারে প্রবেশ করেছে বা বিদেশ থেকে আনা হয়েছে। আমরা এসব শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছি। মূলত আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্যই এটা করা হচ্ছে। সুযোগ...