Skip to main content

ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর।

 





ব্রাজিলের অসাধারণ পথচলা থামিয়ে দিলো ইকুয়েডর। টানা ১০ ম্যাচ জয়ের পর ১১তম ম্যাচে এসে হোঁচট খেলো উড়ন্ত ব্রাজিল। যদিও কোপা আমেরিকার ‘বি’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। যে কারণে শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নেইমার, থিয়াগো সিলভা, ফ্রেডরাকে ছাড়াই একাদশ সাজান কোচ তিতে।


বাংলাদেশ সময় সোমবার ভোরে গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এক মাসও হয়নি এই ইকুয়েডরকেই হারিয়েছিল তারা। গত ৪ জুন বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলে জিতেছিল তিতের দল।

ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে ছিল ব্রাজিলের। তারা গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি, এরমধ্যে ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইকুয়েডরের ৮ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৩টি।

বিরতির আগে এডার মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর ইকুয়েডরের অ্যাঞ্জেল মেনা সমতা ফেরান। নেইমারহীন ব্রাজিল আর জালের নাগাল পায়নি। আর তাতেই চতুর্থ দল হিসেবে গ্রুপ থেকে ব্রাজিলের সঙ্গী ইকুয়েডর।

৩৭তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন মিলিতাও। এভারটনের ফ্রি কিকে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। ওই এক গোলই প্রথমার্ধে পার্থক্য গড়ে দেয় দুই দলের।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর। সুফল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৫৩ মিনিটের সময় কর্নার থেকে বল পেয়ে হেডে ভালেন্সিয়া খুঁজে নেন আনহেল মেনাকে। বাকিটা অনায়াসে সারেন তিনি। আর এই গোলেই পয়েন্ট ভাগাভাগি করে ইকুয়েডর। 

৮০তম মিনিটে মেনার ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। ম্যাচের শেষ মুহূর্তেও এসেছিল সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই। 

তাতে ২০১৬ সালের কোপায় গোলশূন্য ড্রর পর দ্বিতীয়বার ইকুয়েডরের কাছে ধরা খেলো তিতের শিষ্যরা।

৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পেরু। কলম্বিয়া আছে তিনে, তাদের পয়েন্ট ৪। আর ৩ পয়েন্টে চতুর্থ ইকুয়েডর। 

আগামী ২ জুলাই কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল, তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চতুর্থ দল।

Comments

Popular posts from this blog

ঢাকা ছাড়ছে মানুষ

  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত দীর্ঘ যানজট।  ছবি: আশিক মাহমুদ। কেউ হেঁটে, কেউবা রিকশায় পার হচ্ছেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়। মোড় পার হয়েই আবার তারা চড়ছেন ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন ছোট যানবাহনে। অনেকে উঠে পড়ছেন ট্রাক ও পিকআপের পেছনে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আজ রোববার দুপুরের দৃশ্য এটি। এই মোড়ের দুই পাশেই যানবাহনের দীর্ঘ সারি। নারায়ণগঞ্জ লিংক রোড সড়কেও একই পরিস্থিতি। যানজটের কারণে প্রচুর মানুষ যানবাহন থেকে নেমে হেঁটেই মোড় পার হচ্ছেন। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল থেকেই সাইনবোর্ড এলাকায় মানুষ ও যানবাহনের এমন চাপ চলছে।

জন্মদিন উপলক্ষে কিছু কথা

©Md. Ashik Mahmud' Birth Day  _6th Sep 2k21🌺  এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। আমি নিজেও এ বিষয়ে অবহিত যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না!  তবু জানতে ইচ্ছে করে... সত্যি, আমাকে দিয়ে কোন কাজ হয়েছে কারো? আকাশে, বাতাসে, মেঘলা দুপুরে হঠাত বৃষ্টি আমার বাঁশীতে জেগেছে কি সুর, নতুন সৃষ্টি? জীবন হে তুমি, আর কত খেলা খেলতে পারো? জীবন তুমি কি সবুজাভ বনে, পাথুরে পাহাড়?নক্ষত্রের ছায়াপথে তুমি ধোঁয়াসা ঝালর? যাক এসব কথা...!  আমার মতো একজন অতি ক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি! আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে। আমার প্রজন্মের জন্য যেন রেখে যেতে পারি অনুকরণীয় এমন কিছু যার মাধ্যমে মানবতা সামান্যতম হলেও উপকৃত হয়। আমি যখন আমার পেছনে তাকাই, তখন দিন, মাস, বছর পেরিয়ে চলে যাই সেই অতীত...

অবৈধ মোবাইল শনাক্ত শুরু, নিষ্ক্রিয় করা যাবে হারানো ফোন

  দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্তের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উপায়ে দেশের বাজারে অবৈধভাবে আসা মোবাইল ফোন শনাক্ত করার পর সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এজন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করছে বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রযুক্তি ব্যবহার করবে বিটিআরসি। এতে মোবাইল গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার জন্য বলেছে প্রতিষ্ঠানটি। বিটিআরসি জানিয়েছে, অবৈধ মোবাইল সেট বৈধ করার সময় পাবেন সবাই। এখনই কারও মোবাইল সেট নিষ্ক্রিয় বা বন্ধ করা হবে না। নিবন্ধিত বৈধ মোবাইল সেট হারিয়ে গেলে তা নিষ্ক্রিয় করা যাবে। এ প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যাবে আরও অনেক সুবিধা। এ বিষয়ে বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান জাগো নিউজকে বলেন, 'দেশজুড়ে বর্তমানে প্রায় ১৫ কোটি হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। যার ৪০ শতাংশই অবৈধভাবে বাজারে প্রবেশ করেছে বা বিদেশ থেকে আনা হয়েছে। আমরা এসব শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছি। মূলত আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্যই এটা করা হচ্ছে। সুযোগ...