Skip to main content

মেসির জোড়া গোল, বলিভিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা





 আসরের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিতভাবেই দাপট দেখালো আর্জেন্টিনা। দলের সেরা তারকা লিওনেল মেসি গোল করলেন, করালেনও। বড় জয় নিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে উঠল এবারের কোপা আমেরিকার অন্যতম শিরোপা প্রত্যাশিরা।

ব্রাজিলের কুয়াবার অ্যারেনা পানতানালে মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার ম্যাচ হয়েছে একপেশে। তাতে বলিভিয়াকে ৪-১ গোল উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

দলের জয়ে মেসি ছাড়াও গোল পেয়েছেন আলহেন্দ্রো গোমেজ ও লাউতারো মার্টিনেজ। বড় এই জয়ে অনুমিতভাবেই এ- গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ একুয়েডর।

এদিন খেলার শুরু থেকেই নিয়ন্ত্রণ নেওয়া পর ৬ষ্ঠ মিনিটেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। বক্সে ঢুকে লিওনেল মেসির পাস পেয়ে দারুণ ভলিতে জালে জড়ান আলেহান্দ্রো গোমেজ।

গোল পাওয়ার পরও পরের কয়েক মিনিটে আর্জেন্টিনাকে আর আক্রমণ সাজাতে দেখা যায়নি। রক্ষণ নিয়ে ব্যস্ত বলিভিয়াও মাঝমাঠ পার হয়ে আর্জেন্টিনার প্রান্তে ঠিকভাবে এগুতে পারছিল না।

৩০ মিনিটে দলকে পেনাল্টি পাইয়ে দেন সেই গোমেজই। বা দিক থেকে বল পেয়ে বক্সে ঢুকছিলেন এই ফরোয়ার্ড। বলিভিয়ান ডিফেন্ডার তাকে ফেলে দিলে রেফারি বাঁজান বাঁশি। পেনাল্টি থেকে গোল করে দলের লিড ২-০ করে দিতে কোন সমস্যা হয়নি মেসির।





দুই মিনিট পর কর্নার থেকে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয় বলিভিয়ার।







৪২ মিনিটে মাঝমাঠ থেকে মেসির উদ্দেশ্যে বল বাড়ান আগুয়েরো। বলিভিয়ার ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলকিপারের মাথার উপর দিয়ে টোকা মেরে ম্যাচে দ্বিতীয় গোল করেন মেসি। প্রথমার্ধের শেষ মিনিটে গোল পেতে পারতেন আগুয়েরো। তার শট যায় বার ঘেঁষে।

বিরতির পর ৫৩ মিনিটে আগুয়েরো সতীর্থের উদ্দেশে বক্সে বাড়ানো শট ফিরিয়ে দেন বলিভিয়ার ডিফেন্ডার।

৬১ মিনিটে বলিভিয়ার হয়ে  ব্যবধান কমান এরভিন সাভেদ্রা। ডান প্রান্ত থেকে পাওয়া ক্রস ধরে দারুণ দক্ষতায় জালে জড়ান তিনি।

মিনিট দুয়েক পরই আবার ব্যবধান বেড়ে যায়। আগুয়েরার বদলি নেমেই গোল পেয়ে যান লাউতারো মার্টিনেজ। একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গোলরক্ষকের পাঞ্চে ফিরে আসা বল ফাঁকায় পেয়ে জালে জড়ান তিনি। ৬৯ মিনিটে পেতে পারতেন আরেক গোল। এবার তার দুই শট ফিরিয়ে দেন বলিভিয়ার গোলকিপার কার্লোস ল্যাম্প।  

ম্যাচের বাকি সময়ে কেউই ভালো সুযোগ তৈরি করতে পারছিল না। খেলার গতিও মন্থর হয়ে যায়। মেসির সামনে ছিল হ্যাটট্রিকের সুযোগ। নির্ধারিত ৯০ মিনিট পর এসেছিল সামান্য সুযোগ। যোগ করা সময়ে মেসির শট বলিভিয়ার গোলরক্ষক ল্যাম্প ফিরিয়ে দিলে আর কোন গোল হয়নি। 

Comments

Popular posts from this blog

ঢাকা ছাড়ছে মানুষ

  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত দীর্ঘ যানজট।  ছবি: আশিক মাহমুদ। কেউ হেঁটে, কেউবা রিকশায় পার হচ্ছেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়। মোড় পার হয়েই আবার তারা চড়ছেন ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন ছোট যানবাহনে। অনেকে উঠে পড়ছেন ট্রাক ও পিকআপের পেছনে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আজ রোববার দুপুরের দৃশ্য এটি। এই মোড়ের দুই পাশেই যানবাহনের দীর্ঘ সারি। নারায়ণগঞ্জ লিংক রোড সড়কেও একই পরিস্থিতি। যানজটের কারণে প্রচুর মানুষ যানবাহন থেকে নেমে হেঁটেই মোড় পার হচ্ছেন। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল থেকেই সাইনবোর্ড এলাকায় মানুষ ও যানবাহনের এমন চাপ চলছে।

জন্মদিন উপলক্ষে কিছু কথা

©Md. Ashik Mahmud' Birth Day  _6th Sep 2k21🌺  এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। আমি নিজেও এ বিষয়ে অবহিত যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না!  তবু জানতে ইচ্ছে করে... সত্যি, আমাকে দিয়ে কোন কাজ হয়েছে কারো? আকাশে, বাতাসে, মেঘলা দুপুরে হঠাত বৃষ্টি আমার বাঁশীতে জেগেছে কি সুর, নতুন সৃষ্টি? জীবন হে তুমি, আর কত খেলা খেলতে পারো? জীবন তুমি কি সবুজাভ বনে, পাথুরে পাহাড়?নক্ষত্রের ছায়াপথে তুমি ধোঁয়াসা ঝালর? যাক এসব কথা...!  আমার মতো একজন অতি ক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি! আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে। আমার প্রজন্মের জন্য যেন রেখে যেতে পারি অনুকরণীয় এমন কিছু যার মাধ্যমে মানবতা সামান্যতম হলেও উপকৃত হয়। আমি যখন আমার পেছনে তাকাই, তখন দিন, মাস, বছর পেরিয়ে চলে যাই সেই অতীত...

অবৈধ মোবাইল শনাক্ত শুরু, নিষ্ক্রিয় করা যাবে হারানো ফোন

  দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্তের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উপায়ে দেশের বাজারে অবৈধভাবে আসা মোবাইল ফোন শনাক্ত করার পর সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এজন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করছে বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রযুক্তি ব্যবহার করবে বিটিআরসি। এতে মোবাইল গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার জন্য বলেছে প্রতিষ্ঠানটি। বিটিআরসি জানিয়েছে, অবৈধ মোবাইল সেট বৈধ করার সময় পাবেন সবাই। এখনই কারও মোবাইল সেট নিষ্ক্রিয় বা বন্ধ করা হবে না। নিবন্ধিত বৈধ মোবাইল সেট হারিয়ে গেলে তা নিষ্ক্রিয় করা যাবে। এ প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যাবে আরও অনেক সুবিধা। এ বিষয়ে বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান জাগো নিউজকে বলেন, 'দেশজুড়ে বর্তমানে প্রায় ১৫ কোটি হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। যার ৪০ শতাংশই অবৈধভাবে বাজারে প্রবেশ করেছে বা বিদেশ থেকে আনা হয়েছে। আমরা এসব শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছি। মূলত আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্যই এটা করা হচ্ছে। সুযোগ...